“পথশিশু সুরক্ষা ফাউন্ডেশন”এর উদ্যোগে অসহায়দের মাঝে খাবার বিতরণ

পথশিশু ও অসহায় মানুষের মাঝে ঈদের দিন খাবার বিতরণ করেছে “পথশিশু সুরক্ষা ফাউন্ডেশন” নামের একটি মানবিক, অলাভজনক প্রতিষ্ঠান।

ঈদের দিন সকাল হতে কমলাপুর, পল্টন, কাওলা, আশকোনা, দক্ষিন খান এলাকায় ৭০০ পরিবারের মাঝে এই খাবার বিতরনকরা হয়।

সামাজিক দুরত্ব নিশ্চিত করে অসহায় মানুষ ও পথশিশুদের স্যানেটাইজারের মাধ্যমে জীবাণুমুক্ত করে প্রতিজনকে এই খাবারসামগ্রী দেয়া হয়।

পথশিশু সুরক্ষা ফাউন্ডেশনের সভাপতি মোঃ নাসির উদ্দিন এই প্রতিবেদককে জানান- আমরা নিজ উদ্যোগে দুস্ত অসহায়দেরমাঝে ঈদের দিন এই খাবার বিতরণ করছি। যতদিন এই করোনা সংকট নিরসন না হয় আমাদের এই দুস্তদের মাঝে খাবার ওউপহার বিতরণ চলবে। আজ মাত্র ৭০০ প্যাকেট খাবার বিতরণ করেছি। আমরা দেশের ক্লান্তিলগ্ন ছাড়াও সবসময়ই পথশিশুদের পাশে থাকবো।

এসময় পথশিশু সুরক্ষা ফাউন্ডেশনের সভাপতি মোঃ নাসির উদ্দিনসহ সকল সদস্য উপস্থিতছিলেন।

অসহায় পথশিশু ও মেহনতী মানুষের পাশে এগিয়ে আসা “পথশিশু সুরক্ষা ফাউন্ডেশন” সাধারণ মানুষের মন জয় করার প্রয়াসেকাজ করে চলছে। পথশিশু ও অসহায়দের মুখের হাসিই তার জলন্ত প্রমাণ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর