নাটোর জেলা অাওয়ামী লীগের সভাপতি ও নাটোর–৪ আসনের সাংসদ অধ্যাপক অাব্দুল কুদ্দুস এমপি। ছবি- সাকলাইন, বার্তা বাজার।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাটোর জেলার সর্বস্তরের জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন নাটোর জেলা অাওয়ামী লীগের সভাপতি ও নাটোর–৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সাংসদ, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক অাব্দুল কুদ্দুস এমপি। শুভেচ্ছায় তিনি দেশবাসী ও মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন।
এক শুভেচ্ছা বার্তায় অধ্যাপক অাব্দুল কুদ্দুস এমপি বলেন, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, সাম্য, মৈত্রী আর সম্প্রীতির অনন্য বার্তা নিয়ে প্রতি বছরের মতো এবারো এসেছে পবিত্র ঈদুল ফিতর ‘খুশির ঈদ’। তবে এবারের ঈদ পালন করতে হবে সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতিতে, অচেনা আমেজে। মহামারি করোনা সংক্রমণরোধে আমরা সামাজিক দূরত্ব বজায় রেখেই এবার ঈদের আনন্দ উপভোগ করবো। ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে যেন সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি ভুলে না যাই, সেদিকেও সকলকে খেয়াল রাখতে হবে।
তিনি বলেন, একমাস সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণীর মানুষের মাঝে গড়ে তোলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। সাম্য মৈত্রী ও ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়।
এমপি অধ্যাপক অাব্দুল কুদ্দুস নাটোর-৪ অাসনের সকল জনগণ, সমগ্র নাটোর বাসী ও দেশবাসীর অনাবিল সুখ-শান্তির পাশাপাশি পবিত্র ঈদুল ফিতর নিয়ে আসুক মহামারীমুক্ত এক সুন্দর পৃথিবী সেই প্রত্যাশা করে সকলের কল্যাণ কামনা করেছেন।
কেএ/বার্তাবাজার