ঈদের দিনে ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-জেলার হালুয়াঘাট উপজেলার মনিকুড়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে সিদ্দিক মিয়া (৬০) ও একই গ্রামের বিল্লাল মিয়ার স্ত্রী জামিলা বেগম (৪৫)।
সোমবার (২৫ মে) দুপুরে উপজেলার মিশনস্কুল সংলগ্ন মনিকুড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রোববার রাতে বৃষ্টি ও ঝড়ে বিদ্যুতের একটি তার ছিড়ে ধানক্ষেতে পড়ে ছিল। সোমবার বিকেলে ওই ক্ষেতের আইল দিয়ে যাওয়ার সময় প্রথমে জামিলা বেগম বিদ্যুতায়িত হয়ে ধানক্ষেতে পড়ে যান। বিষয়টি লক্ষ্য করে তাকে বাঁচাতে এগিয়ে আসেন একই গ্রামের প্রতিবেশী সিদ্দিক মিয়া। পরে দুজনেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, এ বিষয়ে হালুয়াঘাট থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
বার্তা বাজার / ডি.এস