মেহেরপুরে নদীতে ডুবে প্রতিবন্ধীর মৃত্যু

মেহেরপুর জেলার গাংনীতে নদীতে ডুবে জাফর ওরফে জাফের বিশ্বাস (৮০) নামের এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। সে গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের মৃত তফিল বিশ্বাসের ছেলে।

আজ সোমবার (২৫ মে) বিকেল ৫টার দিকে স্থানীয় একটি মাথাভাঙ্গা নদী থেকে জাফর বিশ্বাসের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা বার্তা বাজার কে জানান, জাফর বিশ্বাস একজন মানসিক প্রতিবন্ধী। সে আজ সোমবার দুপুরের দিকে বাড়ি থেকে বাইরে যায়। বিকেলে বেতবাড়িয়া গ্রামের পাশে মাথাভাঙ্গা নদীর পানিতে তার মরদেহ ভাসতে দেখা যায়।

এসময় এলাকাবাসি তার মরদেহ মাথাভাঙ্গা নদী থেকে উদ্ধার করে। পরে পুলিশকে খবর দেয়া হয়। জাফর বিশ্বাস গোসল করতে গিয়ে অসাবধানবশত নদীতে ডুবে মারা গেছে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান জানান,মারা যাওয়ার খবর শুনেছি। খােঁজ-খবর নেয়া হচ্ছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর