শরণখোলায় ৪টি দোকান ও বসতঘরে দুর্ধর্ষ চুরি

শরণখোলায় দুটি দোকান ও দুটি বসত ঘরে চুরি সংঘঠিত হয়েছে। রোববার রাতে উপজেলার রাজাপুর বাজারে সালাম সরদারের কাপড়ের দোকান ও রেজাউল মিয়ার স্টেশনারী দোকান থেকে চোর চক্রটি তিন লাখ টাকা মালামাল নিয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সরদার বস্ত্রালয়ের মালিক সালাম সরদার জানান, তার দোকানের কলাপসিবল গেট এবং শার্টারে তালা ভেঙে চোরেরা ঈদের আগের রাতে বিক্রির দু’লাখ টাকা এবং শাড়ী, থ্রি-পিচসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল এবং রেজাউলের দোকান থেকেও প্রায় ৫০ হাজার টাকার বিভিন্ন মালামাল নিয়ে গেছে।

অপরদিকে, একই রাতে রায়েন্দা ইউনিয়নের খাদা গ্রামের নূরুল ইসলাম হাওলাদার ও মাসুম হাওলাদারের দুটি বাড়িতে সিঁধ কেটে একদল চোর স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ লক্ষাধিক টাকা মালামাল নিয়ে যায়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, রাজাপুর বাজারের দোকান চুরির বিষয়টি জানার পর সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু বাড়ি চুরির বিষয়টি কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর