ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনায় আক্রান্ত

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।সোমবার (২৫ মে) রাতে গণমাধ্যমকে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার গণস্বাস্থ্যের ল্যাবে পরীক্ষায় তার করোনাভাইরাস (কোভিড-১৯) রিপোর্ট পজিটিভ আসে।

ডা. জাফরুল্লাহ চৌধুরী জানান, গতকাল আমার থুথু পজিটিভ হয়েছে। তিনদিন হলে এন্টিবডি পজিটিভ হয়। আগামীকাল মঙ্গলবার এন্টিবডি পজিটিভ হবে।

বর্তমানে আলাদা ঘরে আইসোলেশনে আছেন বলে জানান তিনি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর