মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের শ্রীপুর গ্রামের আবুল মিয়ার বড় ছেলে মোঃ মিজান(৪২) কুয়েতে মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পারিবারিক সূত্রে জানা যায়, মিজান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ ঈদের দিন কুয়েতে হসপিটালে মৃত্যুবরণ করেন। মিজান দীর্ঘদিন ধরে কুয়েতের একটি হোটেলে চাকরি করতেন।
মৃত্যুকালে তিনি ২ মেয়ে ১ ছেলে স্ত্রী পিতা-মাতা ভাই-বোন রেখে যান। মিজানের মৃত্যুতে ফুলগাজীর শ্রীপুরে তার পরিবার,আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের মাতম চলছে।
কেএ/বার্তাবাজার