চুয়াডাঙ্গায় একজনের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কুতুরপুর গ্রামের মাঠ থেকে এনজিওর মাঠ কর্মী সাইফুল ইসলাম (৩৮) এর মরদেহ উদ্ধার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। সাইফুল ইসলাম উপজেলার সীমান্তবর্তী পিরপুরকুলা গ্রামের আব্দার আলীর ছেলে। সোমবার (২৫ মে) এই মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারি পুলিশ সুপার আবু রাসেল ও দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক।
স্থানীয় সুত্রে জানা যায়, সকাল ৭টার দিকে একজন কৃষক মাঠে কৃষি কাজ করতে গিয়ে কুতুবপুর গ্রামের রহমত বিশ্বাসের মেহগিনি বাগানে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানায়।

তখন স্থানীয়রা মরদেহ সাইফুল ইসলামের বলে শনাক্ত করে ও থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক জানান, তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে প্রথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তবে কি কারনে তাকে হত্যাকরা হয়েছে তা এখন বলা যাচ্ছে না তদন্ত শেষে জানা যাবে। ময়না তদন্ত জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর