নান্দাইলে ঈদের দিনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ময়মনসিংহের নান্দাইল উপজেলার আমোদপুর গ্রামের এরশাদ মিয়ার তিন বছরের শিশু ইমরান (০৩) সোমবার পানিতে ডুবে নিহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের নামাজের পর ১২ টার দিকে এই ঘটনা ঘটে। ঈদের নামাজের পর পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির সামনের ধান ক্ষেতে ঝমে থাকা বৃষ্টির পানিতে ডুবে মারা যায়।

ইউপি সদস্য আঞ্জু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। ঈদের দিনে শিশু ইমরানের এমন মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর