করোনার কারণে এ বছর এক ভিন্ন ঈদ উদযাপন করছে দেশবাসী। কোথাও নেই কোনো উৎসবের আমেজ। এমনকি প্রতিবছর দেশের সবচেয়ে বড় ঈদের জামাত যেখানে হয় কিশোরগঞ্জের সেই ঐতিহাসিক শোলাকিয়া মাঠের চিত্রও এবার ভিন্ন।
সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রায় দুইশ বছরের প্রাচীন দেশের সবচেয়ে বড় এই ঈদগাহে এ বছর জামাত অনুষ্ঠিত হয়নি!
প্রতিবছর এই মাঠে দেশের সবচেয়ে বড় ঈদের জামাতে লাখ লাখ মুসল্লি অংশ নেয়। কিন্তু আজ সেখানে ছিল কোলাহলহীন শূন্য মাঠ।
২০০ বছরের ইতিহাসে কোনোদিন কোনো দুর্যোগে বন্ধ থাকেনি শোলাকিয়ার ঈদের জামাত। এমনকি ২০১৬ সালে মাঠের অদূরে জঙ্গী হামলার পরও মুখরিত ছিল শোলাকিয়া।
তবে শোলাকিয়ায় ঈদের জামাত না হলেও এ জেলার ১৩ টি উপজেলার প্রায় ৫ হাজার ১২৫ টি মসজিদে হয়েছে ঈদের জামাত।
ভিডিও আসছে…