মরণঘাতী করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে কুমিল্লার তিতাসে হাজি নবীর হোসেন নবী (৬০) নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার (২৩ মে) সন্ধ্যায় উপজেলার জগতপুর ইউনিয়নের জগতপুর কৈয়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নবীর হোসেন নবী ওই গ্রামের মৃত তালেব আলীর ছেলে এবং জগতপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
তিতাস থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আহসানুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
বার্তাবাজার/এমকে