করোনাভাইরাসের কারণে সরকারের স্বাস্থ্যবিধি মেনে এবার কিশোরগঞ্জ জেলার ১৩ টি উপজেলায় মোট ৫ হাজার ১২৫টি মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৪ মে) কিশোরগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ফারুক আহমেদ এ ঘোষণা দিয়েছিলেন।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী জানান, সকাল ৮টায় প্রথম জামাত, ৯টায় দ্বিতীয় জামাত ও ১০টায় তৃতীয় জামাতের মাধ্যমে ঈদের নামায পড়া হয়েছে।

সারাদেশে করোনা সংক্রমণের কারণে সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ঈদগাহ বা খোলা মাঠে এবার ঈদুল ফিতরের জামাতে নিষেধাজ্ঞা দিয়েছে। ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহসহ কিশোরগঞ্জের ১৩ উপজেলার কয়েকশ’ ঈদগায় এবার ঈদুল ফিতরের জামাত হচ্ছে না।
বার্তাবাজার/এমকে