হাজী মকবুলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) হাজী মকবুল হোসেন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার রাতে (২৪ মে) এক বিবৃতিতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এই এমপির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন তিনি।

বিবৃতিতে শেখ হাসিনা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আরেক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হাজী মকবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনিও মরহুমের আত্মার মাগ‌ফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে রোববার (২৪ মে) রাত ৯টা ১০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগের সাবেক এমপি হাজী মকবুল হোসেনের মৃত্যু হয়। গত শুক্রবার (২২ মে) সিএমএইচে ভর্তি হন তিনি।

১৯৯৬-২০০১ মেয়াদে ধানমন্ডি-মোহাম্মদপুর আসনের সংসদ সদস্য মকবুল আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্যও ছিলেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর