এক রশিতে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জে এক এক রশিতে ঝুলে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন। রোববার (২৪ মে) সন্ধ্যায় নিজ ঘরে তারা আত্মহত্যা করেন। জেলার সদর উপজেলার লক্ষ্মীনারায়ণপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুরের সফিকুল ইলামের ছেলে সুমন (২৩) ও সুমনের স্ত্রী তাজরিন (১৯)। সুমন পেশায় নির্মাণ শ্রমিক। গত ৫ মাস আগে তাদের বিয়ে হয়।

ইসলামপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তুফানি আলী জানান, সুমন ও তাজরিন বিকেল থেকেই তাদের নিজ ঘরে অবস্থান করছিল। সন্ধ্যায় তারা ঘর থেকে বের না হলে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেন। কিন্তু তাদের কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরের ভেতর এক রশিতে দু’জনের ঝুলন্ত মরদেহ দেখতে পান।

ঘটনাটি জানতে পেরে রোববার সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণেই তারা আত্মহত্যা করেছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর