ফরিদপুরের আলফাডাঙ্গায় নতুন করে আরও ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২ জনে।
রবিবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান বার্তা বাজারকে এ তথ্য নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন করে উপজেলার কুচিয়াগ্রাম, পাড়াগ্রাম, কাতলাসুর ও শিয়ালদী গ্রামে এক জন করে মোট চার জনের করোনা শনাক্ত হয়েছে। এদের অনেকে ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত ব্যক্তি বা তাদের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান জানান, ফরিদপুর মেডিকেল কলেজে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাবে এসকল ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। পরীক্ষার ফলাফলে তাদের পজেটিভ পাওয়া গেছে। আক্রান্ত রোগীদের বাড়িগুলো লকডাউন করা হয়েছে।
কেএ/বার্তাবাজার