চাকুরি জীবনের প্রথম বেতন পেয়ে এলাকাবাসীর সাথে ঈদ আনন্দ ভাগাভাগি

চাকুরি জীবনের প্রথম বেতন পেয়ে এলাকাবাসীর সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিলো পাকুন্দিয়ার সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাইমারী শিক্ষক এমএস আল-মামুন। ছিলেন তার পরিবারের সদস‌্যরাও।

আজ বিকেলে পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলীয়া গ্রামের প্রায় দুই শতাধিক পরিবারকে ঈদ উপহার বিতরণ করা হয়। মেম্বার শাহ্‌ আলমের উদ্যোগে তার বড় ভাই শাহজাহান,ছোট ভাই প্রভাষক আছাদুজ্জামান,সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাইমারী শিক্ষক এমএস আল – মামুন এর সার্বিক সহযোগীতায় এই মহৎ কাজটি সম্পন্ন হয়েছে।এই ক্রান্তিলগ্নে দ্রব্য-সামগ্রী পেয়ে এলাকার লোকজন খুব আনন্দিত।

এমএস আল মামুন বলেন, “আমাদের নিজ পরিবার ঈদ উপলক্ষে যা খাবে প্রতিবেশী,এলাকাবাসীও যেন সেই ধরনের খাবার খেতে পারে তার জন্য এই ক্ষুদ্র প্রয়াস” আমি আমার জীবনের প্রথম চাকুরীর টাকা ও পরিবার থেকে অর্থ নিয়ে নিয়ে গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

এ সময় দ্রব্য-সামগ্রী বন্টনে বিশেষভাবে সহযোগীতা করেছেন ফরহাদ, ফয়েজ আহমেদ,তামজিদ, রিদয় প্রমুখ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর