কোভিড-১৯ এর কারণে পুরো বিশ্বই টালমাটাল। বাংলাদেশেও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে দেশজুড়ে লকডাউন চলছে। এ অবস্থায় কর্মহীন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। এসব অসহায় পরিবারের পাশে দাঁড়াল যুব রেড ক্রিসেন্ট সাভার উপজেলা ইউনিট।
রবিবার (২৪ মে) সাভার উপজেলার বিভিন্ন এলাকায় রেড ক্রিসেন্ট সোসাইটি যুব রেড ক্রিসেন্ট সাভার উপজেলা দলের স্বেচ্ছাসেবকরা ভাসমান নিম্নবিত্ত ২০০ মানুষের মধ্যে ইফতার বিতরণ করে। এসব বিতরণকৃত ইফতার সামগ্রী হিসেবে ছিলো ভুনা খিচুড়ি।

এই সময় উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট সাভার উপজেলা দলের আহ্বায়ক মোঃ শাহীন আলম স্বাধীন, সাভার থানা মহিলা যুব লীগের সাধারন সম্পাদক- লিজা আক্তার সহ যুব রেড ক্রিসেন্ট সাভার উপজেলা ইউনিটের স্বেচ্ছাসেবকগণ ।
এব্যাপারে বার্তা বাজারকে যুব রেড ক্রিসেন্ট সাভার উপজেলা দলের আহ্বায়ক মোঃ শাহীন আলম স্বাধীন জানান, রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিটি ইউনিটের ন্যায় যুব রেড ক্রিসেন্ট সাভার উপজেলা দল ও সাধারণ খেটে খাওয়া মানুষ, দিনমজুর, মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় আজ (রবিবার) পবিত্র রমজানের শেষ দিনেও দুইশো’ হতদরিদ্রদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। তাদের এই মানবিক কার্যক্রম করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান থাকবে বলেও জানান তিনি।
বার্তা বাজার / ডি.এস