করোনায় আক্রান্ত হয়ে আ.লীগের সাবেক এমপি হাজী মকবুলের মৃত্যু

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) হাজী মকবুল হোসেন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। রোববার (২৪ মে) রাত ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাজী মকবুলের পিএস ফজলুর রহমান।

এর আগে গত শুক্রবার তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ভর্তি হন। রোববার (২৪ মে) রাত ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাজী মকবুলের ছেলে মুজিবুল ইসলাম পান্না বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাবা সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। রাত ৯টা ১০ মিনিটে মারা গেছেন।

জানা যায়, করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই মুন্সিগঞ্জসহ বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করে যাচ্ছিলেন মকবুল। সর্বশেষ গত ১৪ মে তিনি মোহাম্মদপুরের বাসায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতে আর্থিক অনুদান তুলে দেন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালটির মালিক মকবুল। তিনি একাধিক ইন্স্যুরেন্স কোম্পানিরও মালিক। তার ছেলে আহসানুল ইসলাম টিটু টাঙ্গাইল-৬ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর