তন্তুবায় সমবায় সমিতির ৪ শতাধিক সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

লক্ষ্মীপুর সদর তন্তুবায় সমবায় সমিতির ৪ শতাধিক সদস্যদের ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন সমিতির সভাপতি ও পৌর মেয়র আবু তাহের। রোববার সন্ধায় পৌর শহরের গো-হাটা এলাকায় বিভিন্ন ব্লকের সদস্যদের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ তহবিল থেকে পাওয়া ও মেয়রের ব্যক্তি উদ্যোগে এসব ঈদ উপহার দেয়া হয়েছে। এরিমধ্যে মেয়রের ব্যক্তি উদ্যোগেই ৬০ টন চাল বিতরণ করা হয়েছে। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি চিনি, এক লিটার সয়াবিন তেল ও এক কেজি সেমাই।

এর আগে পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে প্রায় ১৪শ লোকের মাঝে খাদ্য সহায়তা চাল বিতরণ করা হয়। এছাড়া চাঁদ রাত সাড়ে ৯টার দিকে পৌর মেয়র বাস ভবনের সামনে কয়েক শতাধিক অসহায় নারী-পুরষদের ঈদ উপহার ত্রাণ ও খাদ্য সহায়তা দেন মেয়র আবু তাহের।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম কমিটির সভাপতি আফতাব উদ্দিন বিপ্লবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর