করোনা পরিস্থিতিতে ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগ সংক্রমণের শুরু থেকেই সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি সহ লকডাউন শুরু হবার পর কর্মহীন ও হতদরিদ্র মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে দাঁড়িয়েছে।
এরই ধারাবাহিকতায় পবিত্র রমজানেও মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম সম্পন্ন করে ছাত্রলীগের এই ইউনিট। এই কাজে মূল নেতৃত্ব দেন ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগ নেতা শাহীন চৌধুরী দ্বীপ এবং একাজে তাকে সর্বাত্মক সহযোগিতা করে এগার জন স্বেচ্ছাসেবক।
রবিবার (২৪ মে) সন্ধ্যায় শ্রীপুরে শাহীন চৌধুরী দ্বীপ এর অফিসে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এসময় ওই এগারজন স্বেচ্ছাসেবকদের মাঝে ‘ঈদ উপহার’ প্রদান করা হয়।

এব্যাপারে বার্তা বাজারকে ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগ নেতা শাহীন চৌধুরী দ্বীপ বলেন, করোনা পরিস্থিতির শুরু থেকেই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক দ্বয়ের পরামর্শে ও ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলামের তত্বাবধায়নে এই এগারজন স্বেচ্ছাসেবকদের সাথে নিয়ে আমি কর্মহীন ও অসহায় মানুষের পাশে করোনা সম্পর্কীয় নানাবিধ সামাজিক সচেতনতা বৃদ্ধি সহ খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম শুরু করি।
এজন্য বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা জেলা (উত্তর) ইউনিটের পক্ষ থেকে এসব স্বেচ্ছাসেবক ভাইদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও আন্তরিক ধন্যবাদ জানাই। পাশাপাশি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগির উদ্দেশ্যে সামান্য কিছু ‘ঈদ উপহার’ প্রদান করেছি।
তিনি আরও জানান, যতদিন করোনা পরিস্থিতি স্বাভাবিক না হবে, ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের পক্ষ থেকে এই মানবিক কর্মকান্ড চলমান থাকবে।
কেএ/বার্তাবাজার