কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন ১ করোনা রোগী শনাক্ত

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ১ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, রবিবার (২৪ মে) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ৭৫ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ৭৪টি নেগেটিভ ও ১টি পজেটিভ।

আক্রান্ত ব্যক্তি কুষ্টিয়া মিরপুর উপজেলার গোবিন্দগুনিয়ার বাসিন্দা ( ৪৫ বছর)। আক্রান্ত ব্যক্তি পুরুষ। এই নিয়ে কুষ্টিয়ায় মোট ৩৫ জন করোনা রোগী সনাক্ত হল। উপজেলা ভিত্তিক রোগী- দৌলতপুর ১৪, ভেড়ামারা ২, মিরপুর ৭, কুষ্টিয়া সদর ৪,কুমারখালী ৭, খোকসা ১।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর