মাসব্যাপী ২৪ হাজার হতদরিদ্রদের মাঝে ইফতার বিতরণ করলেন রাজীব!

পবিত্র রমজানের ত্রিশতম দিনেও বারশো’ হতদরিদ্র রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী হিসেবে ভুনা খিচুড়ি বিতরণ করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

ছবি:বার্তাবাজার।

আর এর ভিতর দিয়ে শেষ হলো মাসব্যাপী অসহায় ও দুঃস্থ মানুষ সহ সব শ্রেণির মানুষের জন্য মঞ্জুরুল আলম রাজীবের নিজ অর্থায়নে উন্নত মানের ইফতার সামগ্রী বিতরণ। এই এক মাসে প্রায় চব্বিশ হাজার কর্মহীন মানুষ প্রত্যক্ষভাবে মঞ্জুরুল আলম রাজীবের থেকে খাদ্য সহায়তা পেলেন।
ছবি:বার্তাবাজার।

প্রতিদিনের মতো আজও (রবিবার) সাভার উপজেলা চত্বরে উপজেলা চেয়ারম্যান এর সরকারি বাসভবনের সামনে কর্মহীন মানুষ এসে জমায়েত হয়। এসময় মঞ্জুরুল আলম রাজীবের পক্ষ থেকে বারশো’ মানুষকে ইফতার সামগ্রী হিসেবে ভুনা খিচুড়ি বিতরণ করা হয়।
ছবি:বার্তাবাজার।

এসময় উপস্থিত থেকে মঞ্জুরুল আলম রাজীবের পক্ষ থেকে ইফতার বিতরণ করেন- তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি আশরাফুল ইসলাম জুয়েল, সাভার উপজেলা ছাত্রলীগ নেতা রাজিম ভূঁইয়া মিশু সহ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং এই ইফতার বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিকভাবে সহায়তা করে সাভার উপজেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যবৃন্দ।

এব্যাপারে মুঠোফোনে মানবিক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বার্তা বাজারকে জানান, মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম পবিত্র রমজানের শেষ দিনে সমাপ্ত হলেও করোনা পরিস্থিতি যতদিন থাকবে আমার নিজস্ব অর্থায়নে হতদরিদ্র ও কর্মহীন মানুষের জন্য খাদ্য সহায়তা অব্যাহত থাকবে। এছাড়া হটলাইন নাম্বারের মাধ্যমে মধ্যবিত্ত শ্রেণির পরিচয় গোপন রেখে তাদের বাড়ি বাড়ি নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্যাদি পৌঁছে দেবার কাজও চলমান থাকবে।

যতদিন করোনা পরিস্থিতি স্বাভাবিক না হবে, ততদিন সাভার উপজেলার কর্মহীন ও অসহায় মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে তিনি এবং সাভার উপজেলা আওয়ামী লীগ ও অংঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ থাকবেন বলেও জানান তিনি।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কারণে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ঘোষিত যুদ্ধের একজন অগ্রণী বীর সেনানী হুসেবে মঞ্জুরুল আলম রাজীব সাভার উপজেলায় সেই প্রথম দিন থেকেই সাধারণ মানুষের পাশে রয়েছেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর