কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল “পাকুন্দিয়া প্রতিদিন” এর স্টাফ রিপোর্টার লাঞ্ছিত হওয়ার ঘটনায় প্রতিবাদ ও ঘটনার জড়িতদের শাস্তি দাবি করেছে পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাব।
আজ (রোববার) সন্ধ্যায় এক জরুরী অনলাইন মিটিংয়ে সংবাদকর্মী লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তি দাবি করেন নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ হান্নান, সম্পাদক হুমায়ুন কবীর, প্রেসক্লাবের সদস্য শাহরিয়া হৃদয়, এস. কে রাসেল, সৈয়দুর রহমান সৈয়দ, আবু হানিফ, জাহিদুর রহমান মৃক্তার, আরমান,রাকিব এ আলোচনাসভায় অংশগ্রহন করেন।
সোমবার (১৮ মে) দুপুর ২টার দিকে পাকুন্দিয়া বাজারের আঃ আহাদ বেপারী শপিং কম্প্লেক্সের ২য় তলায় পাকুন্দিয়া প্রতিদিন কার্যালয়ে সংবাদকর্মী নাজমুল হুদা দুর্বৃত্তদের হাতে এই লাঞ্ছনার শিকার হন।
পাকুন্দিয়া প্রতিদিনের স্টাফ রিপোর্টার নাজমুল হুদা জানান, গত ১৮ মে করোনা সংকট মোকাবেলায় উপজেলা ত্রাণ কমিটি সংক্রান্ত বিরোধে আওয়ামীলীগের দু-গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সংবাদ তৈরির জন্য ভিডিও ধারণকালে কিছু দুর্বৃত্ত আমার উপর চড়াও হয়। পাকুন্দিয়া প্রতিদিন কার্যালয়ে আশ্রয় নেয়ার পরও তেড়ে এসে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে তারা।
বার্তা বাজার / ডি.এস