ঈশ্বরগঞ্জে ইউপি চেয়ারম্যান করোনায় আক্রান্ত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউপি চেয়ারম্যানের শরীরে করোনাভাইরাসের জীবানু শনাক্ত হয়েছে। রোববার সন্ধ্যায় স্বাস্থ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

ঈশ্বরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গত শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনা ইউনিটের কাছে গেলে নমুনা সংগ্র করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষা শেষে রোববার রাত ৮ টার দিকে ফলাফলে ইউপি চেয়ারম্যানের শরীরে করোনা ভাইরাসের জীবাণু শনাক্ত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান বলেন, ইউপি চেয়ারম্যানের শরীরে করোনা ভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে। তাকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর