মুসলমানদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর-২০ উপলক্ষে সুনামগঞ্জ জেলার তথা বিশ্বের সমগ্র মুসলিম উম্মাহকে দলীয় সকল নেতাকর্মী ও দেশবাসীকে আন্তরিক মোবারকবাদ ও ঈদ মোবারক জানিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জনাব আবুল খায়ের।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, অন্যান্য বছরের তুলনায় এ বারের ঈদ ভিন্ন মহামারী করোনা ভাইরাস কোভিড-১৯ সবকিছু পাল্টে দিয়েছে আমাদের। তিনি এই দুর্যোগে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সবাইকে ঈদ পালনের আহবান জানান।
তিনি আরও বলেন, প্রতি বছর ঈদ বয়ে আনে খুশির বার্তা, এ বছর বিশ্বব্যাপী কোভিড-১৯ আক্রমণের কারণে আমাদের প্রতিনিয়ত মৃত্যুর মুখোমুখি যুদ্ধ করতে হচ্ছে। জানিনা এই ভাইরাস থেকে কখন আমাদের প্রিয় দেশ মুক্তি লাভ করবে , মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে ফরিয়াদ করি যেন খুব শীঘ্রই আমাদেরকে এই ভাইরাস থেকে পরিত্রাণ দেন।
তিনি বাংলাদেশের সমগ্র মানুষের ভরসার জায়গা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করেন। এবং এরই সাথে ঈদুল ফিতরের জামায়াত আয়োজনের ক্ষেত্রে ধর্ম মন্ত্রণালয়ের দেওয়া শর্ত সমুহ মেনে চলার আহবান জানান।
শর্তগুলো হচ্ছে, ঈদ জামাতের সময় মসজিদে কার্পেট বিছানো যাবে না। নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। সবাই নিজ নিজ টুপি ও জায়নামাজ নিয়ে বাসা থেকে ওজু করে মাস্ক পড়ে মসজিদে যাবেন।
মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার অথবা হাত ধোয়ার ব্যবস্থাসহ সবান-পানি রাখতে হবে। নামাজের সময় কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি অনুসরণ করে দাঁড়াতে হবে; এক কাতার অন্তর অন্তর কাতার করতে হবে। শিশু, বয়োবৃদ্ধ, যে কোনো অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তিরা জামাতে অংশ নিতে পারবেন না।
কেএ/বার্তাবাজার