কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গরীব, অসহায়, দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (২৪ মে) দুপুর থেকে উপজেলার ১ নং জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুখলেছ মারুফের নিজ অর্থায়নে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক পরিবারের বাড়ীতে গিয়ে ঈদ উপহার সামগ্রী দিয়ে আসা হয়।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিষ- উপ সম্পাদক শিবলী প্রমুখ।জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুখলেছ মারুফ বলেন, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন মোল্লা সুমন এবং সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান এর নির্দেশনায় আমার নিজ অর্থায়নে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক পরিবারের বাড়ীতে গিয়ে ঈদ উপহার সামগ্রী দিয়ে আসে প্রানের সংগঠন ছাত্রলীগের কর্মিরা।
কেএ/বার্তাবাজার