উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে চলমান করোনা পরিস্থিতিতে এখন পর্যন্ত ৫’শতাধিক কর্মহীন দুস্থ পরিবার এর মাঝে খাদ্য উপকরণ উপহার দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন “ঘুড্ডি ফাউন্ডেশন”।
সংগঠনটির লালমনিরহাট জেলা সমন্বয়ক দলগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাসিরুল আলম মন্ডল এর তত্বাবধানে এই বিতরণ কার্যক্রম চলছে।
আজ রবিবার(২৪ মে) ঈদুল ফিতর উপলক্ষে সংগঠন এর সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার পৌঁছে দেয়।যার মধ্যে ছিলো সেমাই,চিনি,মুড়ি,চাল,লবণ।
উল্লেখ্য লকডাউন লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে আটকে পড়া ট্রাকচালকদের কে খাদ্য সামগ্রী উপহার দিয়েছিলো ঘুড্ডি ফাউন্ডেশন।
কেএ/বার্তাবাজার