চলমান করোনা পরিস্থিতিতে ইসলাম ধর্মের পবিত্র ঈদুল ফিতরে দুস্থ ও কর্মহীন পরিবারের ঘরে ঘরে ঈদ উপহার পৌঁছে দিয়েছে লালমনিরহাট জেলার স্থানীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “নক্ষত্র পরিবার”।উপহারে ছিলো চাল,মুরগির মাংস,সেমাই ও চিনি।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রদীপ কুমার আচার্য্য এবং প্রচার সম্পাদক মেহেদী হাসান উৎস বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন এই উপহার।
প্রচার সম্পাদক মেহেদী হাসান উৎস বলেন,ঈদে অসহায় কর্মহীন মানুষদের জন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা এটি।আশাকরি সকলে অসহায়দের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিবে।
সভাপতি প্রদীপ কুমার আচার্য্য জানান,সংগঠনটি বিগত দুই বছর থেকে জেলার মানুষের মানোন্নয়ে এবং সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছে।চলোমান করোনা পরিস্থিতিতে শুরু থেকে প্রথম সাড়িতে থেকে কাজ করছে।তারই ধারাবাহিকতায় ঈদে কর্মহীনদের পাশে দাড়ানোর ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের।
কেএ/বার্তাবাজার