ছাত্রনেতা মিলন মাহমুদের ঈদ শুভেচ্ছা

জাতীয় ছাত্র সমাজ সিঙ্গাইর উপজেলা শাখার আহবায়ক ও সাংবাদিক মিলন মাহমুদ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সিঙ্গাইর তথা সারাদেশের মানুষকে ঈদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। আজ এক বার্তায় তিনি দেশের মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি , সমৃদ্ধি। পবিত্র দিনে মুছে যাক গ্লানি, নিপাত যাক মহামারী। মুসলমানদের মহা ধর্মীয় উৎসব ঈদুল ফিতর সকল মানুষের ঘরে বয়ে আনুক অনাবিল আনন্দ। এই বৈশ্বিক মহামারীতে ঘরে থেকেই উপভোগ করুন ঈদের আনন্দ এবং সুস্থ্য থাকুন ও সুস্থ্য রাখুন।

ধনী-গরিব নির্বিশেষে সকল মানুষের ঘর যেনো আনন্দে ভরে উঠে সেই কামনা করছি। ঘরে থাকুন, নিজে বাঁচুন, অন্যকে বাঁচান । দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও অভিন্দন। ‘ঈদ মোবারক’

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর