লালমনিরহাটে নারায়ণগঞ্জস্থ জাবি’র শিক্ষার্থীদের ঈদ উপহার বিতরণ

নারায়ণগঞ্জ জেলায় কর্মরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে লালমনিরহাট জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত কোভিড-১৯ এর কারনে সংকটে পড়া ৪০ জন অসচ্ছল শিক্ষার্থীকে ঈদ উপহার প্রদান করা হয়েছে। উপহারের মধ্যে ছিল চিনি, সেমাই,লাচ্চা,গুড়ো দুধ,কিসমিস ও বাদাম।

নারায়ণগঞ্জে কর্মরত জনতা ব্যাংক লিমিটেডের এজিএম মোঃ কামরুজ্জামান, রুপালী ব্যাংক লিমিটেড নিতাই গঞ্জ শাখার ব্যবস্থাপক শাহিন কাদির, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার রাজীব রায়, নারারয়গঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আল আমিন ফেসবুক গ্রুপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নারায়ণগঞ্জের পক্ষে লালমনিরহাট সরকারি কলেজে কর্মরত ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আরমান রহমানের মাধ্যমে এই উপহার প্রদান করেন।

উপহার প্রদান কার্যক্রমে পাটগ্রাম উপজেলায় আবু সাঈদ বাঁধন, হাতিবান্ধা উপজেলায় মোঃ ফরহাদ হোসেন, কালীগঞ্জ উপজেলায় সিরাজুল ইসলাম ও হাবিবুর রহমান, আদিতমারী উপজেলায় তুষার আচার্য ও মেহেদী হাসান উৎস সদর উপজেলায় সুজন মিয়া, আশিক ও মোঃ রাকিব উজ জামান সেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন।

এ প্রসঙ্গে রুপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক শাহিন কাদির বলেন নারায়ণগঞ্জের ফেসবুক ভিত্তিক এই গ্রুপটি কোভিড-১৯ এ সহায়তা সহ মানব সেবায় সবসময় ভুমিকা পালন করবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর