প্রাণঘাতী করোনাভাইরাস মহামারির সময়ও জনগনের সুরক্ষা নিশ্চিত করতে দায়িত্ব পালন করে যাচ্ছেন পুলিশ সদস্যরা। এই বাহিনীর প্রায় ৪ হাজার সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তবে সুস্থও হয়েছেন অনেকে।
এখন পর্যন্ত পুলিশ বাহিনীর ৮১৩ জন সদস্য প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৩২ জন। রোববার নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬৬ জন। এছাড়াও মারা গেছেন ১৩ জন। সুস্থ হওয়া পুলিশ সদস্যদের অনেকেই কাজে যোগ দিয়েছেন।
কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের উন্নত ও মানসম্মত চিকিৎসা ও সেবায় সুস্থতার হার দ্রুততার সাথে বাড়ছে।
পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রমণ ঝুঁকি কমাতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সাথে আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য সর্বোত্তম সেবা ও শুশ্রূষা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সকল পুলিশ হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ উন্নত চিকিৎসা সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে। এ কারণে একদিকে পুলিশে আক্রান্তের হার যেমন ক্রমান্বয়ে কমছে তেমনি দ্রুততার সাথে বাড়ছে সুস্থতার হার।
বার্তা বাজার / ডি.এস