রামভদ্রপুরে ১৭৯৩ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং জাতীয় সংসদের মহিলা সংরক্ষিত আসনের এমপি ও ন্যাশনাল ব্যাংকের পরিচালক পারভীন হক সিকদারের ব্যবস্থাপনায় সরকারিভাবে প্রথম থেকে শুরু করে নবম ধাপে ১৭৯৩ জন পরিবারকে চাল, আলু ও পেয়াজ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

রবিবার (২৪ মে) সকালে রামভদ্রপুর ইউনিয়ন পরিষদের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে রামভদ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান জয়নুল হক সিকদারে ভাতিজা জনাব বিপ্লব সিকদার এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন,রামভদ্রপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ:হক সরদার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মৃধা,রামভদ্রপর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাছির সরদার, ইউপি সচিব মো.সোবাহান সহ রামভদ্রপুর ইউনিয়নের সদস্য বৃন্দ।

এ সময় রামভদ্রপুর ইউপি চেয়ারম্যান বিপ্লব সিকদার বলেন, আওয়ামীলীগ সরকার তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় এদেশের মানুষের পাশে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকতে দেশের কোনো মানুষ না খেয়ে থাকবে না।

জাতীয় সংসদের মহিলা সংরক্ষিত আসনের এমপি ও ন্যাশনাল ব্যাংকের পরিচালক পারভীন হক সিকদার থাকতে রামভদ্রপুর-ভেদরগঞ্জ উপজেলার কোনো মানুষ খাদ্য ও চিকিৎসা বঞ্চিত থাকবে না।

তিনি ব্যাপকভাবে ব্যক্তিভাবে ও সরকারিভাবে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন। আর আমার ব্যক্তিগত পক্ষ থেকেও অসহায়দের খাদ্য সামগ্রী ও আর্থিক সহিযোগিতা অব্যাহত রয়েছে। আমরা সঠিকভাবে দায়িত্বপ্রাপ্তদের সাথে সমন্বয় করে অসহায়দের কাছে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছি। আর আমি সারাজীবন মানুষের কল্যাণে কাজ করতে চাই। এজন্য সকলের দোয়া ও আর্শিবাদ কামনা করছি।

তিনি আরও বলেন, আমি সার্বক্ষনিকভাবে এলাকার মানুষের পাশে আছি। যেখানেই কোনো সমস্যা হচ্ছে, সেখানেই ছুটে যাচ্ছি। আর করোনা প্রতিরোধে সচেতনতার বিকল্প নাই। কারণ, একমাত্র সচেতনতাই পারে করোনা ভাইরাসকে প্রতিহত করতে। অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া যাবে না। সবাইকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর