গাজীপুরে নতুন করে ২৭ জনের করোনা শনাক্ত

গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৭ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। জেলায় এ নিয়ে মোট করোনায় আক্রান্ত ৭৮৮ জন।

গাজীপুর সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান বলেন, জেলায় গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ও ইউরোলজি বিভাগের এক চিকিৎসক এবং ৯ জন পোশাক শ্রমিকসহ ২৭ জন আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে জেলার ৫টি উপজেলায় এ পর্যন্ত মোট ৭৮৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে ইতিমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত ২২২ জন সুস্থ হয়েছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর