মরণঘাতী করোনাভাইরাস পরিস্থিতিতে পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে তিন হাজার ৭২১ বন্দীকে মুক্তিকে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি।
শনিবার (২৩ মে) এ সাধারণ ক্ষমার ঘোষণা দেন দেশটির সর্বচ্চো ধর্মীয় নেতা। বিচার বিভাগের প্রধান ইবরাহিম রায়িসি’র তালিকা অনুযায়ী বন্দিদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়।
জানা যায়, স্থানীয় আদালত, ইসলামি বিপ্লবী আদালত, সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট আদালত এবং সরকারের বিভিন্ন সংস্থার সংশোধন কেন্দ্রে দোষী সাব্যস্ত বন্দীরা এই ক্ষমার আওতায় এসেছেন।
বার্তাবাজার/এমকে