রাঙামাটিতে ২৪ ঘণ্টায় ৭ পুলিশসহ করোনায় আক্রান্ত ১০

রাঙামাটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ জন পুলিশ সদস্যসহ ১০ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে রাঙামাটি জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৬ জনে।

রবিবার (২৪ মে) সকালে রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল এ তথ্য জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত শনিবার রাত সাড়ে ১১টায় চট্টগ্রামের সীতাকুন্ডের ফৌজদারহাটে অবস্থিত বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) রাঙামাটির মোট ৩৯জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে দু’জনের রিপোর্ট পজিটিভ আসে। বাকি ৩৭ জনের রিপোর্ট নেগেটিভ হয়।

একই দিনে চট্টগ্রাম ভেটেনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় রাঙামাটির থেকে আসা মোট ৪৬টি নমুনার মধ্যে ৮টি পজিটিভ ও ৩৮টি নেগেটিভ আসে। তাদের মধ্যে ৭ পুলিশ সদস্য রয়েছে। আক্রান্তরা বেতবুনিয়ার রাবার বাগান চেকপোস্ট ও মানিকছড়ি চেকপোস্টের পুলিশ সদস্য ও বাবুর্চি বলে জানা যায়।

এব্যাপারে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, রাঙামাটি জেলার বেতবুনিয়ার রাবার বাগান চেকপোস্টের তিনজন কনস্টেবল এবং মানিকছড়ি চেকপোস্টের তিনজন কনস্টেবল ও একজন বাবুর্চিসহসহ সাতজন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের আইসোলেশনে এবং অন্যান্যদের কোয়ারেন্টাইন নিশ্চিত করেছি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর