কিশোরগঞ্জোর হোসেনপুরে প্রায় ৩ শতাধিক রিক্সা-ভ্যান চালকদের আর্থিক সহযোগীতা দিলো বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় কমিটি।
রোববার (২৪ মে) বিকেলে উপজেলার পশ্চিম কুড়িমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অর্থ সহযোগীতা দেয়া হয়।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা, সড়ক ও পরিবহন বিষয়ক সহ-সম্পাদক মোঃ উজ্জল মিয়া, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম, নবীন দলের কেন্দ্রীয় সদস্য শাহীন স্থানীয় যুবদল নেতা সাজ্জাদ হোসেন সাজু, সদস্য মোঃ নুরুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার বার্তা বাজারকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয়তাবাদী নবীন দলের প্রধান উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের নির্দেশে রিক্সা ও ভ্যান চালকদের মাঝে অর্থ সামগ্রী ও ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়। করোনা ভাইরাস যতদিন থাকবে ততদিন এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বার্তাবাজার/এমকে