ফেনীর ফুলগাজী উপজেলার মালিপাথর গ্রামের উত্তর পাড়ার বাসিন্দা আব্দুল ওহাব মাস্টারের সেজ ছেলে সৌদি আরব প্রবাসী সাইফুল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবের জুবাইল দাম্মাম জেনারেল হসপিটালে সৌদি আরব সময় গতকাল রাত ১১ টায় ইন্তেকাল করেছেন।
সাইফুলের পারিবারিক সূত্রে জানা যায়, করোনার মারাত্মক উপসর্গ দেখা দিলে প্রবাসী সাইফুলকে জরুরী ভিত্তিতে সৌদি আরবের জুবাইল দাম্মাম জেনারেল হসপিটালে ভর্তি করা হয়। তার নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করে দেখা যায় তার করোনাভাইরাস পজিটিভ রেজাল্ট এসেছে। পরবর্তীতে ডাক্তাররা তাকে হসপিটালে ভর্তি রেখে চিকিৎসা দিয়ে আসছিলেন। কিন্তু করোনার মারাত্মক উপসর্গ গুলো এতই তীব্র আকার ধারণ করেছে গতরাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন সাইফুল।
সাইফুল এর মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি ফুলগাজী উপজেলার মালিপাথর গ্রামে তার তার পরিবারের স্বজনদের মাঝে শোকের শোকের ছায়া বিরাজ করছে এবং পুরো ফুলগাজী উপজেলা এবং ফেনী জেলায় তার অসংখ্য আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব গুণগ্রাহীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
উল্লেখ্য, সাইফুল দীর্ঘকাল ধরে সৌদি আরবের জুবাইলের দাম্মামে অবস্থান করছেন তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন ওখানকার।
বার্তা বাজার/পি.বি