সামাজিক দূরত্ব নিশ্চিত করে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০টি গ্রামে আজ রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের জামাত আদায় করেন তাঁরা।
এর মধ্যে বোয়ালমারীর রূপাপাত ইউনিয়নের কাটাগড়, কলিমাঝি, সুর্যোগ, সহস্রাইল, মাইটকুমড়া, গঙ্গানন্দপুর, রাখালতলীসহ দশটি গ্রামের কয়েকশ মানুষ ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে তারা সামাজিক দূরত্ব নিশ্চিত করে একে অপরের সাথে কুশল বিনিময় করেন। তবে করোনাভাইরাসের কারণে কেউ কোলাকুলিতে অংশ নেননি।
জানা গেছে, সৌদি আরবের সঙ্গে মিল রেখে এই তিন উপজেলার ১০টি গ্রামের বাসিন্দারা ঈদের নামাজ আদায় করে আসছে। দীর্ঘদিন ধরে এসব এলাকার বহু মানুষ চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল শরীফের অনুসারী হিসেবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছেন। সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা রোজাও শুরু করেন একদিন আগে থেকে।
বার্তা বাজার/পি.বি