কুমিল্লায় নতুন করে ৮১ জনের করোনা শনাক্ত

কুমিল্লায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। জেলায় এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬০৭ জনে।

আজ রবিবার (২৪ মে) করোনা সংক্রমণ প্রতিরোধ কুমিল্লা জেলা কমিটির সমন্বয়ক ও মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.নিসর্গ মেরাজ চৌধুরী এ কথা নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় কুমিল্লায় মোট করোনা রোগী সনাক্ত হয়েছে ৮১ জন। এর মধ্যে মুরাদনগরে ৮,চান্দিনায় ২২,হোমনা ১,তিতাস ২,দাউদকান্দি ৩,মেঘনা ৮,দেবিদ্বার ৯, ব্রাহ্মণপাড়া ২, মনোহরগঞ্জ ১, লাকসাম ৩,আদর্শ সদরে ৩,বুড়িচংয়ে ৮ এবং কুমিল্লা সিটি কর্পোরেশনে ১১ জন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, এই পর্যন্ত জেলা থেকে ৭১৩৫ টি নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ৬৪৪৫ জনের। এই রিপোর্ট অনুযায়ী পজেটিভ এসেছে ৬০৭ জনের। রোববার মুরাদনগরে ২ জন সহ মোট সুস্থ হয়েছে ৯০ জন। আর আজ একজন সহ মোট এই পর্যন্ত মারা গেছে ২০জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর