আশাশুনিতে মৎস্যঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৩

সাতক্ষীরার আশাশুনিতে মৎস্যঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো তিন জন। রবিবার দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত ১৭ মে উপজেলার শ্রীউলা ইউনিয়নের নসিমাবাদ গ্রামে এ হামলার ঘটনাটি ঘটে।

নিহতের নাম আব্দুল বারী (৬৫)। তিনি আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের মৃত মোসলেম উদ্দীনের ছেলে। আহতরা হলেন, একই গ্রামের আবুল হোসেন, রফিকুল ইসলাম ও মেহেদী হাসান। নিহতের স্বজনরা জানান, গত ১৭ মে নছিমাবাদ গ্রামের আবুল হোসেন ও আব্দুল জলিলের মালিকানাধীন মৎস্য ঘেরটি একই এলাকার সস্ত্রাসী আব্দুল গফ্ফারসহ ১৭/১৮ জন অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে গায়ের জোরে দখল করতে যায়। এতে আবুল হোসেন ও তার ভগ্নিপতি আব্দুলবারীসহ ৫/৬ জন বাঁধা দিলে তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। এতে গুরুতর আহত হন আব্দুল বারী ও আবুল হোসেনসহ ৪ জন। স্থানীয়রা তাদেরকে প্রথমে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে মারা যান আব্দুল বারী। এদিকে, আহত আবুল হোসেনের অবস্থাও আশংকা জনক। আহতরা বর্তমান সদর হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি চলতি দায়িত্ব) মাহফুজুর রহমান জানান, এ ঘটনায় আহত আবুল হোসেনের ছেলে শাহিনুর রহমান বাদী আসামী আব্দুল গফ্ফারসহ ১৭/১৮ জনের নাম একটি মামলা দায়ের করেছেন। তিনি আরো জানান, আসামীদের গ্রেপ্তারের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বার্তা বাজার/পি.বি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর