বেতনের টাকায় গরীবদের খাদ্য সামগ্রী দিলেন তথ্য প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী নাঈম

জামালপুরের সরিষাবাড়ীতে বেতনের টাকায় দুস্থ্য, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করলেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের ব্যক্তিগত সহকারী জাহিদ নাঈম। শনিবার ও রবিবার দিন ব্যাপি উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী গ্রামের প্রায় শতাধিক দুস্থ্য, অসহায়, দরিদ্র নিম্ন আয়ের মানুষের এ খাদ্য সামগ্রী বিতরন করেন তিনি। গত দই দিন ধরে শতাধিক গরিব অসহায় পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় প্রত্যেককে খাদ্য সামগ্রী হিসেব ২ প্যাকেট সেমাই, চিনি, তেলসহ বিভিন্ন খাদ্রসামগ্রী দেওয়া হয়।

এ বিষয়ে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের ব্যক্তিগত সহকারী জাহিদ নাঈম বলেন, করোনাভাইরাসের প্রভাবে অসহায় মানুষগুলো চরম বিপাকে পড়েছে। তাই দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই আমার বেতনের টাকায় ও নিজের জমানো টাকায় অসহায় গরিব মানুষের মাঝে কয়েক দিনের খাদ্যের ব্যবস্থা করেছি। তার দেওয়া খাদ্য সামগ্রী হাতে পেয়ে খুশিতে আত্নহারা উপকার ভোগীগণ।

বার্তা বাজার/পি.বি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর