ময়মনসিংহের নান্দাইল উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এনামুল কাদিরের উদ্দোগে করোনার ক্রান্তিকালে অসহায় দুুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার নান্দাইল পৌরসভার দশালিয়া গ্রামের জনতা কমিউনিটি সেন্টারে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে তিন শতাধিক দুুঃস্থদের মাঝে জনপ্রতি সেমাই, চিনি, তেল, ডাল, সাবান ইত্যাদি সামগ্রী সহ নগদ একশত করে টাকা বিতরণ করেন।
ইতোপূর্বে তিনি পবিত্র মাহে রমজানে দুুঃস্থ মানুষদের মাঝে ইফতার বিতরণও করেছেন।
এসময় নান্দাইলে কর্মরত মিডিয়া কর্মী সহ বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/পি.বি