ভারতে একদিনে করোনায় আক্রান্ত সাড়ে ৬ হাজারের বেশি

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ হাজার ৭৬৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। আক্রান্তের সংখ্যা হিসেবে এটি দেশটির একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, গত তিন দিন ধরে দেশটিতে প্রতিনিয়ত আক্রান্ত হয়েছে ৬ হাজারে বেশি। দেশটিতে এনিয়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৮৬৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মারা গেছে ১৪৭ জন। এতে মোট মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৮৬৭ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, লকডাউন শিথিল করার পর দেশটিতে চলতি সপ্তাহে রেকর্ড হারে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত সোমবার দেশটিতে করোনা শনাক্ত হয় ৫ হাজার ২৪২ জন, বুধবার ৫ হাজার ৬১১ জন্ম শুক্রবার ৬ হাজার ৮৮ জন এবং গতকাল শনিবার ৬ হাজার ৬৫৪ জন।

এরপর রবিবার (২৪ মে) নতুন রেকর্ড সংখ্যক আক্রান্তের খবর পাওয়া গেল। ভারত কী তাহলে করোনার নতুন হটস্পট, এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর