৩শ’ কর্মহীন, হতদরিদ্র ও প্রতিবন্ধীদের ঈদ উপহার বিতরণ

ঢাকা জেলা (উত্তর) স্বেচ্ছাসেবক লীগ তিন শতাধিক কর্মহীন, হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্যাদি সম্বলিত ‘ঈদ উপহার’ বিতরণ করেছে। রবিবার (২৪ মে) দুপুরে ঢাকার সাভারের হেমায়েতপুরে স্বেচ্ছাসেবক লীগ ঢাকা জেলা উত্তরের পক্ষে সাধারণ সম্পাদক সায়েম মোল্লা’র উদ্যোগে এই ‘ঈদ উপহার’ বিতরণ করা হয়।

প্রসঙ্গত, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদু্র্ভাবে সমাজের অসহায়, হতদরিদ্র ও শারীরিক প্রতিবন্ধী মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা দলীয় নেতাকর্মী সহ সকল জনপ্রতিনিধিদের লকডাউনের কারণে কর্মহীন সাধারণ মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা অনুসারে করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই ঢাকা জেলা (উত্তর) স্বেচ্ছাসেবক লীগ নিরলস কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় আজকের (রবিবার) এই ‘ঈদ উপহার’ বিতরণ।

ছবি: বার্তা বাজার

এব্যাপারে বার্তা বাজারকে ঢাকা জেলা (উত্তর) স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা জানান, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশে, সাবেক সফল খাদ্যমন্ত্রী ঢাকা-২ আসনের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ কামরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি নির্মল রঞ্জন গুহ ও বিপ্লবী সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু’র দিক নির্দেশনায় এবং সাভার উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মঞ্জুরুল আলম রাজীব এর সার্বিক সহযোগিতায় দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে তিন শতাধিক অসহায় হতদরিদ্র, খেটে খাওয়া ও শারীরিক প্রতিবন্ধী মানুষের মাঝে
ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী, শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

ছবি: বার্তা বাজার

যতদিন এই করোনা পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা জেলা উত্তর অসহায় ও কর্মহীন মানুষের পাশে থাকবে বলেও জানান তিনি।

এই ‘ঈদ উপহার’ বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন,  ঢাকা জেলা (উত্তর) স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক টিপু সুলতান, অর্থ সম্পাদক নাসির আলী মাহবুব, সহ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোক্তার হোসেন আলম, তেঁতুলঝোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ মোল্লা সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর