করোনা পরিস্থিতিতে পঞ্চগড়ে জেলা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: নুর আলম হোসাইন সৌরভের উদ্যোগে শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
রবিবার জেলার পঞ্চগড় পৌর এলাকার সুগার মিল মাঠ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রলীগ নেতাকর্মী ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী তুলে দেন পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত স¤্রাট। ঈদ উপহার হিসেবে চাল ,ডাল, তেল,সেমাই, চিনি,আলু,সাবান দেয়া হয় প্রতিটি প্যাকেটে ও পরিবেশ বন্ধু হিসেবে একটি ফলজ গাছের চারা ।
ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমটি সুন্দর-সুশৃংখলভাবে সামাজিক ও শারিরিক দুরত্ব এবং স্বাস্থ্য বিধি মেনে পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, পঞ্চগড় পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর আশরাফুল ইসলাম,পঞ্চগড় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুনসেপ আলী, পঞ্চগড় জেলা ছাত্রলীগের উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক বাবুল ইসলাম প্রমুখ।
এ সময় ছাত্রলীগ নেতা সৌরভ জানায়,বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদত লেখক ভট্টাচার্যের তত্ত্বাবধানে করোনা পরিস্থিতিতে ছাত্রলীগ নেতাকর্মী ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সকলের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।
বার্তা বাজার/টি.সি