সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল মো. সোহেল রানা (৩৫) একজন মারা গেছে। সোহেল রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার শীতলাইপাড়ার গ্রামের মো. আখের আলীর ছেলে।

জানা গেছে, রবিবার সকাল ৮টার সময় পুলিশ সদস্য মো. সোহেল দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ি থেকে মোটরসাইকেল যোগে কুষ্টিয়া জেলার নিজ বাড়ী যাবার পথে রাজবাড়ীর চন্দনী ইউনিয়নের চর-আফড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জানান, পুলিশ সদস্য সোহেল কিভাবে মারা গিয়েছে তার সঠিক কারণ জানা যায়নি। তবে মোটরসাইকেল যোগে কুষ্টিয়া যাবার সময় চর আফড়াতে দুর্ঘটনার কবলে পড়ে রাস্তায় পড়ে থাকতে দেখলে স্থানীয়রা সোহেলকে উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত পুলিশ সদ্যসের মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর