করোনায় থাইল্যান্ডে নতুন করে আক্রান্ত-মৃত্যু নেই

মরণঘাতী করোনাভাইরাসের মাঝে কিছুটা স্বস্তি মিলেছে থাইল্যান্ডে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় কেউ এই ভাইরাসটিতে আক্রান্ত হয়নি। এমনকি নতুন করে কেউ মারাও যায়নি।

চলতি মাসে এ নিয়ে চারবার এমন ঘটনা ঘটল। থাই সরকারের করোনাভাইরাস টাস্ক ফোর্সের মুখপাত্র পানপ্রপা ইয়ংত্রাকুল এক বিবৃতিতে বলেন, রোববার নতুন করে করোনার কেস শনাক্ত হয়নি। তিনি বলেন, চলতি বছর চতুর্থবারের মতো কেউ আক্রান্ত হয়নি এবং মারা যায়নি।

থাইল্যান্ডে এখন পর্যন্ত ৩ হাজার ৪০ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৫৬ জন। ইতোমধ্যেই দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২ হাজার ৯২১ জন। দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ৬৮টি। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ৬১ জন।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার প্রাদুর্ভাব ঘটে। এরপর গত জানুয়ারিতে থাইল্যান্ডে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর