শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ঘরমুখো যাত্রীদের ভিড়

আগামীকাল সোমবার (২৫ মে) পবিত্র ঈদুল ফিতর। করোনা সংক্রমণ পরিস্থিতিতে শেষ মুহূর্তে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌ রুটে ঘরমুখো যাত্রীরা ভিড় করেছেন। দক্ষিণবঙ্গের ২১ জেলার যাত্রীরা এ নৌ রুট দিয়ে নিজ নিজ গন্তব্যে ছুটছেন।

রবিবার (২৪ মে) সকাল থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌ রুটে যাত্রীদের যে চাপ ছিল তা ঈদ উপলক্ষে অন্যান্য সময়ের চাইতে অনেক কম। গত দুইদিন ব্যক্তিগত গাড়ির যে চাপ ছিল তা আজ নেই বললেই চলে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল জানান, ঘাটে ছোটবড় মিলিয়ে ১৫টি ফেরি যানবাহন ও যাত্রী পারাপার করছে। সকাল থেকে এ পর্যন্ত প্রায় ১০ হাজারের মতো যাত্রী পার করা হয়েছে।

কিন্তু ব্যক্তিগত গাড়ির সংখ্যা তুলনামূলক গত দুইদিনের চাইতে কম ছিল। এখন ঘাট এলাকায় ছড়িয়ে ছিটিয়ে ২শ থেকে ৩শ যাত্রী ওপারে যাওয়ার অপেক্ষায় রয়েছে। আমাদের ফেরিগুলো ঘাটে প্রস্তুত আছে। যাত্রী বা গাড়ি পরিপূর্ণ হলেই তা কাঁঠালবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর