মরণঘাতী করোনাভাইরাসে ব্রিটেনে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। দেশটিতে শনিবার ২৮২ জনের মৃত্যু হয়েছে। এর আগে শুক্রবার মৃত্যুর সংখ্যা ছিল ৩৫১ জন, বৃহস্পতিবার ছিল ৩৩৮ জন আর বুধবার ছিল ৩৬৩। মোট মৃতের সংখ্যা ৩৬ হাজার ৬৭৫ জন।
ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানায়, প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৯৫৯ জন। শুক্রবার ছিল ৩২৮৭ জন, বৃহস্পতিবার ছিল ২৬১৫, বুধবার ছিল ২৪৭২ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৭ হাজার ১৫৪ জন।
বিবিসি জানায়, মাহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছে ১৭৫ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছে ১৬ জন, ওয়েলসে ৬ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ১ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে।
বার্তাবাজার/এমকে