পঞ্চগড় শহরের পথে পথে ঘুরে অটো রিকশা ও ভ্যান চালকদের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী। জেলা পুলিশের উদ্যোগে নিজস্ব অথার্য়নে শনিবার ৪৫০ জনকে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা করেন তিনি। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল, চিনি, সেমাই তেল, লবণ, পেঁয়াজ, আলু। একই সময়ে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) নাঈমুল হাছান, অতিরিক্ত পুলিশ সুপার সুর্দশন কুমার রায় ও অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর রহমান ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
এছাড়া জেলার আটোয়ারী, বোদা, তেঁতুলিয়া ও দেবীগঞ্জ থানায় পুলিশের উদ্যোগে প্রায় এক হাজার রিকশা-ভ্যান চালক, পরিবহণ শ্রমিক,কর্মজীবী শ্রমিক ও অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বোদা থানার অফিসার ইনচার্জ আবু হায়দার মোহাম্মদ আশরাফুজ্জামান, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. ইজার উদ্দীন, তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহুরুল হক, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা. রবিউল হাসান সরকার এসব উপহার সামগ্রী তুলে দেন।
পুলিশ বিভিন্ন মাধ্যমে খোঁজ খবর নিয়ে বিশেষ করে নিম্ন মধ্যবিত্তদের রাতের আঁধারে বাড়িতে বাড়িতে গিয়ে ত্রান সহায়তা পৌঁছে দিয়েছেন। বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে পুলিশ কর্মকতার্রা গরীব দুস্থ অসহায় মানুষের ঘরে ঘরে এবং পথে প্রান্তে এসব খাদ্য ও ঈদ সামগ্রী পৌঁছে দেন।
জেলা পুলিশের ঈদ উপহার সামগ্রী পেয়ে অনেক রিকশা-ভ্যান চালক আবেগে আপ্লুত হয়ে পড়েন। বিভিন্ন শ্রেনি পেশার মানুষ পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী জানান, মানবিক কারণে পুলিশ কর্মকতার্রা নিজস্ব অথার্য়নে এই উদ্যোগ গ্রহণ করে। যাতে করে ঈদের হাসি সকলের মুখে ফোটানো যায়।
বার্তা বাজার/এম.সি